ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

ঈদ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬
  • ৪২৫ বার

দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

১২ সেপ্টেম্বর সৌদি আরবে ঈদ হলে সে হিসাবে বাংলাদেশে একদিন পর ঈদুল আজহা পালিত হয়।
এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ এমটিনিউজ২৪ডটকমে প্রকাশিত হয়। বলা হয়, সৌদিতে ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা পালিত হলে বাংলাদেশে একদিন পেছাতে পারে ঈদ। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সে সিদ্ধান্তই হলো।

বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে

চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন এ কথা জানিয়েছেন। সভায় ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন না। যদিও তার উপস্থিত থাকার কথা ছিল।

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি বলেন, দেশের ৭টি বিভাগ এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালও বৈঠকে উপস্থিত ছিলেন।

শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

গফজ নিউজের খবর, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যায়নি। তাই আগামী ১২ সেপ্টেম্বর সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

ঈদ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল

আপডেট টাইম : ১১:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬