ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ১৬২ বার

২০১৪ সালে নোয়াখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১লা অক্টোবর) সকালে নোয়াখালী বিশেষ বিচারিক আদালতের সিনিয়র জেলা জজ মোঃ আহসান তারেক এই রায় প্রদান করেন।

তারেক রহমানের বিরুদ্ধে ২০১৪ সালে নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব এ মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এমদাদুল হক কৈশর।

তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট রবিউল হক পলাশ, অ্যাডভোকেট নুরুল আমিন ও অ্যাডভোকেট মাহমুদুল হাসান শাকিল, অ্যাডভোকেট আমির হোসেনে বুলবুল, আব্দুল কাইয়ুম দিদারসহ অর্ধশত আইনজীবী মামলা পরিচালনা করেন।

মামলায় তারেক রহমানের খালাস পাওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসসহ আইনজীবী ও দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এ মামলা থেকে তারেক রহমানের খালাসে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মামলার বাদী তাকে হয়রানি করেছেন। এ ঘটনায় মামলার বাদী একরামুল হক বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

আপডেট টাইম : ১২:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪