ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাম্প্রদায়িক-জাতিগত সংঘাতের সুযোগ বাংলাদেশে নেই: খেলাফত মজলিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৮ বার

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই। আবহমানকাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি। তাদের সেই উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না।

শুক্রবার বিকাল ৩টায় খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর আয়োজিত উত্তরাস্থ পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে নেতারা মাওলানা আব্দুল বাছিত আজাদ এসব কথা বলেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেটি নিছক ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। এই সংঘাতের অবসান করতে হবে। বাংলাদেশের মানুষ দেশের ভিতরে-বাহিরে, সীমান্তে যে কোন ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী এবং বিজেপির এমপি নিতেশ নারায়ণকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর তারেক ফজল, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল ডাক্তার এমদাদুল হক (অব.), খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা ফেরদৌস বিন ইসহাক।

নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তর সহ-সভাপতি মুফতি ওসমান আশরাফী, মাওলানা নজরুল ইসলাম মাযহারী, মাওলানা মুজিবুর রহমান ফরাজি, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, মাওলানা কামাল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সুহাইল, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রভাষক মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিস ঢাকা উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ইসলামী ছাত্র মজলিস ঢাকা  মহানগর উত্তর সভাপতি মাহমিদুল হাসান ত্বোহা প্রমুখ।

সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে বেশ কয়েকজন আলেম ও বিভিন্ন পেশার মানুষ খেলাফত মজলিসে যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাম্প্রদায়িক-জাতিগত সংঘাতের সুযোগ বাংলাদেশে নেই: খেলাফত মজলিস

আপডেট টাইম : ১২:০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪