ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনি রোডম্যাপ চাইলেন সালাহউদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮৫ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার চালিয়ে গেলেও পাশাপাশি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা জরুরি। তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা করা হলে জনগণ বুঝতে পারবে যে দেশে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পথে এগোচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে পারবে।

মঙ্গলবার কক্সবাজার শহরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন সালাহউদ্দিন।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা হচ্ছে, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সংস্কার কার্যক্রম হবে নির্বাচনমুখী। যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হয়, সে লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি।

ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের বিজয়কে অর্থবহ করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের সুফল দেশের মানুষের কাছে পৌঁছাতে দল-মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে।

সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র, তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য সাংবাদিকদেরসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সালাহউদ্দিন বলেন, যারা গুম, খুন, নির্যাতন এবং হত্যাযজ্ঞের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। স্বৈরাচারের হাতে নির্মমভাবে গুম-খুনের শিকার সব নেতাকর্মী এবং ছাত্র আন্দোলনে শহিদদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এ সময় উপস্থিত ছিলেন- তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনি রোডম্যাপ চাইলেন সালাহউদ্দিন

আপডেট টাইম : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪