ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫০ বার
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেনো নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।’

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক লিখিত নির্দেশনায় এ কথা বলেন তিনি।

এতে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে জাতীয় পার্টি নেতা-কর্মীদের নির্দেশও দেন জিএম কাদের।এর আগে আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় তারা আন্তরিকাতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে

আপডেট টাইম : ০৭:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪