ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার দাবি ফয়জুল করীমের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪৪ বার
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে চাই। যদি এ পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে পেশিশক্তির ব্যবহার হবে না, টাকা দিয়ে ভোট কিনতে পারবে না, কোনো জুলুম, খুন, কেন্দ্র দখল চলবে না, মার্কায় ভোট পড়বে। যেই মার্কা যত ভোট পাবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ও প্রতিনিধিত্ব করবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে ফয়জুল করীম এসব কথা বলেন।

ফয়জুল করীম আরো বলেন, ‘আমরা ৫ আগস্টের পর কী দেখলাম, সেই চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে। তারা হাট-ঘাট-রাস্তা দখল শুরু করে দিয়েছে। আমরা চাঁদাবাজদের আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।

যারা দোষী–অপরাধী, তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবে না।’মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি আদর্শের পরিবর্তন হয়নি। শুধু নেতার পরিবর্তন হলে হবে না।

নীতির পরিবর্তন হতে হবে। তাই আল্লাহকে যারা ভয় করে, যারা হারাম খাবে না, লুট করবে না, এমন মানুষকে যত দিন ক্ষমতায় না বসাবেন, তত দিন আন্দোলন-সংগ্রাম করে রক্ত দেবেন, কিন্তু শান্তি পাবেন না। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনি আর গরীবকে গরিব বানায়। সুতরাং ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায়। তাই পুঁজিবাদী অর্থনীতি বন্ধ করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী এবং সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি।

এ ছাড়াও বক্তব্য দেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কে এম ইয়াসিন রাশেদ সানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুখতার হোসাইন সিদ্দিকী, সহসভাপতি মাওলানা মাকসুদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েক আইমা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আল হাবিবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার ও দায়রা বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার দাবি ফয়জুল করীমের

আপডেট টাইম : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪