ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

মদনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৯ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বসত ঘরের বিদ্যুৎ এর ছেঁড়া তারে তিনি বিদ্যুৎতায়িত হন। সবুজ মিয়া উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আসন আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সবুজ মিয়া নিজ বসত ঘরে বিদ্যুৎ এর একটি ছেঁড়া তার দেখতে পায়। ছেঁড়া তার গুছিয়ে রাখতে চাইলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রিফাত সাঈদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

মদনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

আপডেট টাইম : ০৪:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪