ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেওয়ার আশ্বাস কেরির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬
  • ৪১৩ বার

ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন । আজ সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কেরির সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা জানান।

তিনি বলেন, সংক্ষিপ্ত এ দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও মানবাধিকারের বিষয়ে আলোচনা হয়। সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির ভূয়সী প্রশংসা করেছেন জন কেরি। জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় দুই দেশের নানাদিক নিয়েও কথা হয়েছে। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় বিস্তারিত বলা যাবে না।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, দুই দেশের বাণিজ্য নিয়ে তেমন কোনো আলোচনার সুযোগ হয়নি। জিএসপি সুবিধার বিষয়ে আলোচনা না হলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিয়ে কথা হয়েছে। তিনি (জন কেরি) এ বিষয়টিও দেখার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। পরে মাহমুদ আলীর আয়োজনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন কেরি ও তার সফরসঙ্গীরা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন কেরি। বৈঠকে কি বিষয়ে আলোচনা হয় তা বিস্তারিত জানা যায়নি। তবে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সম্পর্কের মানোন্নয়ন ও সাম্প্রতিক বাংলাদেশে জঙ্গিবাদের ইস্যু নিয়ে দুই নেতা খোলামেলা আলোচনা করেছেন- এমন ইঙ্গিত পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেওয়ার আশ্বাস কেরির

আপডেট টাইম : ১০:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬