ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: জামায়াত আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ১১৬ বার

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জায়ামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, এখন নির্বাচনের সময় নয়, এটি সংকট সমাধানের সময়। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অতীতের কলুষিত বাংলাদেশ দেখতে চায় না ছাত্র-জনতা।

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

জায়ামাতে ইসলামীর আমির বলেন, আল্লাহর কৌশলের কাছে কোনো ষড়যন্ত্র টিকে না। গেল ১৭ বছরের যন্ত্রণা সরিয়ে দিয়েছেন আল্লাহ। প্রতিশোধের রাজনীতি করবো না। দলগত নয়, ব্যক্তি অপরাধী হলে আইন অনুযায়ী তার বিচার হবে।

লগি বৈঠার আন্দোলন থেকে ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার অত্যাচারের সীমা ছাড়িয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রথম আঘাত সেনাবাহিনীর ওপর হয়েছিল। এরপর জামায়াতসহ সারা দেশের মানুষের ওপর আঘাত করা হয়েছিলো। নিত্যপণ্যের দাম ছিলো আকাশছোঁয়া। উন্নয়নের নামে দেশ ফোকলা করেছে গেল সরকার।

জামায়াতপ্রধান বলেন, কোনোকিছু গোপন থাকবে না। ফতোয়া দিয়ে সারা দেশের মানুষকে রাজাকার বানিয়েছে আওয়ামী লীগ সরকার। পরিবার জানতো না স্বজনেরা বেঁচে ছিলো কিনা। নিজ দেশের মানুষের সঙ্গে এমন আচরণ মেনে নেয়া যায় না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ সারা দেশে সাম্প্রদায়িক হামলা করে জামায়াতের ওপর দায় চাপাতো, যেটা আজ পরিষ্কার। বিচারকরা বিচার নয়, উপরের আদেশ পালন করেছেন। বিচারের নামে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: জামায়াত আমির

আপডেট টাইম : ১১:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪