ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

নেত্রকোণার মদনে সমন্বয় সভায় আ’লীগের ৬ চেয়ারম্যান অনুপস্থিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ১৮৩ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা পরিষদ সমন্বয় সভায় আ’লীগের ৬ চেয়ারম্যান উপস্থিত হয়নি। উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বয় কমিটির সভাপতি মোঃ শাহ আলম মিয়া অনুপস্থিতর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মদন উপজেলার ৮ ইউপি চেয়ারম্যানের মধ্যে ৬ চেয়ারম্যান গা ঢাকা দেন। এতে স্থবির হয়ে পরে ইউনিয়ন পরিষদ কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। রোববার(১৮ আগস্ট) উপজেলার কাইটাইল ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাফায়েত উল্লাহ রয়েলকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেন।

অনুপস্থিত চেয়ারম্যানগণ হলেন, ১নং কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল, ৩নং মদন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের ইউনিয়ন সভাপতি খায়রুল ইসলাম আকন্দ, ৪নং গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম খান মামুন, ৫নং মাঘান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাসুদ, ৬নং তিয়শ্রী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আওয়ামী লীগ নেতা হাদিস উদ্দিন সোমবার সমন্বয় সভায় যোগদান করেনি।

উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বয় কমিটির সভাপতি মোঃ শাহ আলম মিয়া অনুপস্থিত বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সমন্বয় সভায় সভাইকে লিখিতভাবে চিঠি দেয়া হয় । কিন্তু আওয়ামী লীগের ৬ চেয়ারম্যান উপস্থিত হননি। রোববার কাইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েলের অপসারণের দাবিতে এলাকার জনগণ বিক্ষোভ মিছিল করেছে শোনেছি।

অনুপস্থিত চেয়ারম্যানদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

নেত্রকোণার মদনে সমন্বয় সভায় আ’লীগের ৬ চেয়ারম্যান অনুপস্থিত

আপডেট টাইম : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪