ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ: শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ১৩৩ বার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার অঙ্গীকার করে বলেছেন, ‘আমি শিগগির ফিরবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, ‘পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ’। রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক বার্তায় এ কথা বলেন শেখ হাসিনা। খবর দ্য প্রিন্ট

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’

এ সময় শেখ হাসিনা আবারও দাবি করেন তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি তরুণ শিক্ষার্থীদের আবারও বলছি, আমি তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করা হয়েছে। একটি পক্ষ এখানে সুযোগ নিয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এর মাধ্যমে তার দেড় দশকের বেশি সময়কার শাসনের অবসান ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ: শেখ হাসিনা

আপডেট টাইম : ০৭:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪