ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

রাষ্ট্র সংস্কারে সরকারের ৩ মাসের বেশি সময় লাগলেও জাপার আপত্তি নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ১২৬ বার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি (পাজাপা)। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারে তিনমাসের বেশি সময় লাগলেও আপত্তি থাকবেনা জাপার।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন চুন্নু।

এসময় তিনি বলেন, ‘ ১৫ বছরে পুলিশ, আমলা, রাজনৈতিক নেতাসহ যারা দুর্নীতি করেছে, দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে এবং সুষ্ঠু নির্বাচন দিতে সময় লাগলেও জাতীয় পার্টি বিরোধিতা করবে না। ’

চুন্নু আরও বলেন, ‘আন্দোলনকারী ছাত্ররা যেমন সংস্কার চায় জাতীয় পার্টিও তাদের সাথে একমত। ’ এছাড়াও কোন নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেন একজন না হয় সে দাবিও জানান মুজিবুল হক চুন্নু। ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

রাষ্ট্র সংস্কারে সরকারের ৩ মাসের বেশি সময় লাগলেও জাপার আপত্তি নেই

আপডেট টাইম : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪