ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • ১৩৮ বার

সারা দেশে কারফিউ জারি করায় পূর্বঘোষিত সোমবারের (৫ আগস্ট) শোক মিছিল স্থগিত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান।

রোববার রাতে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান বিজ্ঞপ্তি দিয়ে শোক মিছিল হচ্ছে না বলে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারফিউ এর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আগামীকালের (সোমবার) পূর্ব নির্ধারিত শোক মিছিল অনুষ্ঠিত হবে না। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

কোটা আন্দোলনে সহিংসতা ও প্রাণহানি নিয়ে সৃষ্ট উত্তেজনার পর সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি ডাকা হলেও রোববার দেশজুড়ে কর্মসূচিতে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন দেখা যায়। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় দেখা যায় অভিভাবকদেরও।

সরকার পতনের কর্মসূচি মোকাবেলায় মাঠে নামে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ঠেকাতে চেষ্টা করে পুলিশ।

পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সংঘর্ষ-সংঘাত হয়। সারা দেশে সহিংসতায় ৯০ জনের বেশি নিহত এবং অনেক মানুষ আহত হন।

এ অবস্থায় অনির্দিষ্টকালের কারফিউ জারি হলেও আন্দোলনকারীরা এক দিন এগিয়ে সোমবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়েছে। তবে সেনাবাহিনী সবাইকে কারফিউ আইন মেনে চলতে আহ্বান রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত

আপডেট টাইম : ১০:৩৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪