ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

সপরিবারে দেশেই আছেন : শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ২০০ বার

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে একটি গুজব চাউর হয়েছে। তবে তিনি দেশ ছাড়েননি। নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।

সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমি দেশেই আছি।’
সম্প্রতি ফেসবুকে গুজব ছড়ানো হয় যে, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সবাই থাইল্যান্ড চলে গেছেন। শনিবার সকালে শামীম ওসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান এটিকে গুজব উল্লেখ করে তাদের ঢাকায় অবস্থানের কথা নিশ্চিত করেন।

তিনি জানান, তারা পরিবারসহ দেশেই রয়েছে, ঢাকায় অবস্থান করছে।

এ বিষয়ে ফেসবুকে এক ভিডিও পোস্টে ইমতিনান অয়ন ওসমান বলেন, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেই সঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে।

তিনি বলেন, ‘সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

৩০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে শামীম ওসমান বলেছিলেন, ‘সত্যের জয় হয়েছে।

এবার আমরাই জিতব। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি।’

তিনি আরো বলেন, ‘জামায়াত-শিবির মরণকামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

সপরিবারে দেশেই আছেন : শামীম ওসমান

আপডেট টাইম : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪