ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার আগে দুইবার ভাবুন : গ্র্যান্ড মুফতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
  • ৪৫৯ বার

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার আগে দুইবার চিন্তা করতে তরুণ দম্পতিদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-আশ শেইখ। পুনরায় সংসার চালিয়ে যেতে একেবারেই ব্যর্থ হলেই কেবল এ সিদ্ধান্ত নেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

দেশটির একটি টেলিভিশনে টক শো`তে অংশ নিয়ে সৌদি গ্র্যান্ড মুফতি বলেন, লোহবজন ফতোয়া জানতে আমাদের কাছে আসেন…তরুণরা দ্রুত তালাক শব্দটি উচ্চারণ করেন। তালাকের ওপর শরিয়াহর বিধান সম্পর্কে তাদের জ্ঞানের অভাব রয়েছে এবং তালাকের পর পুনরায় তারা আগের স্ত্রী অথবা স্বামীর কাছে ফিরে যেতে পারবেন কিনা সে বিষয়ে জানতে চান।

সৌদি আরবে তালাকের পরিমাণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ আবদুল আজিজ আল-আশ শেইখ বলেন, দম্পতিরা, বিশেষ করে তরুণরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার দেয়া তালাকের সুযোগের অপব্যবহার করেন। তিনি বলেন, সামাজিক বন্ধনকে দুর্বল, পরিবার ধ্বংস ও শিশুদের বাস্তুচ্যুত করে তালাক। স্বামী ও স্ত্রী উভয়কেই ধৈর্য্য ধারণ এবং সন্তানদের ব্যাপারে চিন্তা করতে হবে।

জ্যেষ্ঠ স্কলার কাউন্সিলের সদস্য শেখ আব্দুল্লাহ আল-মানে নিশ্চিত করে বলেন, একজন নারী বিবাহবিচ্ছেদ চাইতে পারেন তখন, যদি তার স্বামী বিয়ের চুক্তির সময় এ শর্ত মেনে নেন। তবে পবিত্র কোরআন ও সুন্নাহর বিধান অনুসরণ করে তাকে ফিরিয়ে নিতে স্বামীর অধিকার রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার আগে দুইবার ভাবুন : গ্র্যান্ড মুফতি

আপডেট টাইম : ১১:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬