ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

২৪ ঘণ্টা সময় দিন, বুঝবেন কত ধানে কত চাল : দুদু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
  • ৩৫৮ বার

বিএনপির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, আপনি যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে জনগণকে আপনার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ২৪ ঘণ্টা সময় দিন। তাহলেই বুঝবেন কত ধানে কত চাল।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘আন্তর্জাতিক মিডিয়া সাংস্কৃতিক আগ্রাসন এবং জাতীয় স্বার্থ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এ মতবিনিময় সভার অায়োজন করে।

দুদু বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন দিন। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রেখে সুষ্ঠুভাবে ভোট দেয়ার সুযোগ দিন।

তিনি বলেন, সরকার একের পর এক জাতীয় স্বার্থের ওপর আঘাত হেনে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ একটি সুষ্ঠু মধ্যবর্তী নির্বাচন।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দুদু বলেন, আরেকবার রাজপথে নামতেই হবে। এর কোনো বিকল্প পথ নেই।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হােসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ ও চিত্র নায়িকা শায়লা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

২৪ ঘণ্টা সময় দিন, বুঝবেন কত ধানে কত চাল : দুদু

আপডেট টাইম : ১১:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬