ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ২০৭ বার

পিএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোহানুর রহমান সিয়াম একই অভিযোগে গ্রেফতার আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে।

সোমবার রাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের সই করা বিবৃতিতে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে (ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।

উল্লেখ্য, পিএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সিয়াম ও তার বাবাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৭ জনের মধ্যে ৬ জনই বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের কর্মকর্তা-কর্মচারী।

সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। তার বিপুল বিত্তবৈভবের খবর ইতিমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিত্তবৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

আপডেট টাইম : ১১:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪