ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

প্রতিটি হামলার বিচার একদিন হবে: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ১৭৫ বার

বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বাচ্চুকে দেখতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সরকার প্রধানের নির্দেশে নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর রক্তাক্ত হামলা করা হয়েছে।

তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে তিনি ভালোবাসেন। তাই তার নির্দেশে এমপি শিমুল ও তার বাহিনী এ ন্যক্কারজনক হামলা করেছে।

তিনি আরও বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি হামলার বিচার একদিন হবে।

বুধবার (৩ জুলাই) খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জেলা বিএনপির সমাবেশে চলাকালে হামলার শিকার হন বাচ্চু। পরে আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

প্রতিটি হামলার বিচার একদিন হবে: রিজভী

আপডেট টাইম : ০১:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪