নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ স্মার্ট ভুমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার মদনে সোমবার ভূমি সেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এ সেবা সপ্তাহ পালিত হয়।
এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম. আরিফ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও মোঃ শাহ আলম মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, সাবেক ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রমূখ।
Reporter Name 













