ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

১৪ দলের সভা আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ১৯১ বার

আওয়ামী লীগ নেতৃত্বধীন ১৪ দলের সভা আজ। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ‍ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৩ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে জোটের শরিকেরা ১৪ দলের কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন। জোটের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, জোট আছে, জোট থাকবে।

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে একাধিক বৈঠক হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ আসন ছাড় পায়নি ১৪ দলের শরিকেরা। এতে নাখোশ ছিলেন নেতারা। এরপর থেকেই জোটের প্রাসঙ্গিকতা আছে কি না, সে প্রশ্ন তোলেন শরিকেরা। এমন পরিস্থিতির মধ্যে আজকে সভায় বসবে ১৪ দলের শরিকরা। এতে জোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। জোটের পরবর্তী কর্মসূচির ঘোষণাও আসতে পারে আজকের সভা থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

১৪ দলের সভা আজ

আপডেট টাইম : ১০:১৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪