প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ১০ দফা কর্মসূচি হলো :
১. ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং নাগরিক সমাজ ও পেশাজীবী নেতাদের আমন্ত্রণ;
২. কেন্দ্রসহ সব সাংগঠনিক শাখায় বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ, তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ;
৩. রাজধানী ঢাকায় বর্ণাঢ্য ও আনন্দ শোভাযাত্রার আয়োজন, একই সঙ্গে সব দলীয় কার্যালয় ও স্থাপনায় আলোকসজ্জা, আনন্দ শোভাযাত্রা, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনাসভার আয়োজন;
৪. সারা দেশে এতিমখানা ও হাসপাতালে এবং কর্মজীবী, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ;
৫. শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন, পুরস্কার হিসেবে ‘গ্রাফিক নভেল : মুজিব’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রদান;
৬. ক্রোড়পত্র, বিশেষ স্মরণিকা ও গ্রন্থ প্রকাশ এবং পোস্টার, ব্যানার ও আলোকচিত্র প্রদর্শনী, বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজ্যুয়াল কনটেন্ট প্রচার;
৭. বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন;
৮. ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ;
৯. দলের সব স্তরের প্রবীণ নেতাদের সম্মাননা প্রদান;
১০. দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ, এ লক্ষ্যে দেশের সব জেলা, মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, সারা দেশের সড়ক, মহাসড়কের দুই পাশে ও সড়ক বিভাজকে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙিনা, নদী, খাল-বিল ও জলাশয়ের দুই পারে বৃক্ষরোপণ। একইভাবে মহানগরসহ সব শহরের ছাদে ও ব্যালকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।
Reporter Name 
























