ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, শেখ হাসিনার মত কেউ নয়’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ১৭৩ বার

পটুয়াখালী-১ আসনের এমপি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দীর্ঘ রাজনীতির জীবনে আমি অনেক সরকারের সঙ্গে কাজ করেছি; কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো উদার এবং জনবান্ধব দেখিনি। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে তিনি আমাকে পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নির্দেশনা দিয়েছেন এবং বন্যা কবলিত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে বলেন।

শুক্রবার বিকালে পটুয়াখালীর পায়রা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ভুতুমিয়া দক্ষিন তিতকাটা, কলাগাছিয়া বাজার সংলগ্ন এলাকা এবং মরিচবুনিয়া বাজার এলাকা পরিদর্শন করেন। তিনি বিধ্বস্ত বেড়িবাঁধ  দ্রুত নির্মাণ ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এসময় ক্ষতিগ্রস্তরা ত্রাণের বদলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করেন।

পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন ছিলেন- পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব দাশ, পিআইও মো. রফিকুল ইসলাম এবং পুলিশের কর্মকর্তারা।

এছাড়াও ছিলেন-পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, পটুয়াখালী জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাফরউল্লাহ, সহ-সভাপতি মিরাজুল হক মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির মাহামুদ সেলিম, সদর উপজেলা সভাপতি কামরুজ্জামান টিপু এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, শেখ হাসিনার মত কেউ নয়’

আপডেট টাইম : ১০:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪