ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাড়ে ৪মাস পর বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬
  • ৪৮৭ বার

কেন্দ্রীয় কাউন্সিল করার সাড়ে চার মাস পরে ৫০২ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। তবে কমিটির নাম ঘোষণার পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুইজন নেতা। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির মিলিয়ে মোট ৫০২জন সদস্যের নাম ঘোষণা করেন। পাশাপাশি চেয়ারপারসনের ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিলের নামও ঘোষণা করা হয়েছে।

তবে স্থায়ী কমিটির ১৯ সদস্যের কমিটির মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। দুইটি পদ ফাঁকা রাখা হয়েছে।

স্থায়ী কমিটির সদস্যরা হলেন চেয়ারপারসন খালেদা জিয়া (পদাধিকারবলে), সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান (পদাধিকারবলে), খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকারবলে)।

তবে নাম ঘোষণার পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নতুন কমিটির দুইজন সদস্য। নতুন কমিটির ভাইস-চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তবে তারা কোন কারণ উল্লেখ করেননি।

গত ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে এসব কমিটি গঠনের কথা থাকলেও, কাউন্সিল দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কমিটি গঠনের একক ক্ষমতা দেয়। ৩০ মার্চ মহাসচিব হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাড়ে ৪মাস পর বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট টাইম : ১২:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬