ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

মদনে ট্রাক চাপায় প্রাণ গেল ডেকোরেশন শ্রমিকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ১৬৬ বার

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ট্রাকের চাপায় রকি মিয়া (১৮) নামের একজন শ্রমিক মারা গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১ টার দিকে মদন-খালিয়াজুরি সড়কের সরকারি কলেজের পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

নিহত রকি মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকসহ বিজয় নামের এক ব্যাক্তি থানায় আটক রয়েছে। আটককৃত ব্যাক্তি ঐ ট্রাক চালকের সহকারি বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রকি মিয়া মদন বাজারের রফিক মিয়ার ডেকোরেশন দোকানে কাজ করে। সে মঙ্গলবার (২৩ এপ্রিল) মাঝরাতে রাতে কাজ শেষে বাইক যোগে কুলিয়াটি থেকে মদন বাজার দোকানের দিকে আসতে ছিলো। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন ট্রাকসহ তিনজনকে আটক করে আহত রকি মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আটক হওয়া তিন জনের মধ্যে দু’জন মদন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায়। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মদন থানার এসআই গোপাল চন্দ্র ঘোষ জানান, মরদেহের সুরতহার রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে। ট্রাকসহ থানায় এক ব্যাক্তি আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

মদনে ট্রাক চাপায় প্রাণ গেল ডেকোরেশন শ্রমিকের

আপডেট টাইম : ১২:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪