ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হোয়াটসঅ্যাপে অপরিচিতদের কলের রিং বন্ধ রাখবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ১৪৯ বার

বর্তমানে যতগুলো যোগাযোগমাধ্যম রয়েছে, তার মধ্যে একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। অনেকেই প্রতিদিন বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। এ ছাড়া বিনামূল্যে অডিও ও ভিডিওকল করা যায় হোয়াটসঅ্যাপে।

তাই অনেকেই আবার ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপে নিয়মিত কল করে থাকেন। তবে কাজের সময় হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তিদের ফোনকল এলে বেশ সমস্যা হয়। তবে ব্যবহারকারীরা চাইলে হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তিদের ফোনকলের রিং বন্ধ রেখে এ সমস্যার সমাধান করতে পারে। এতে অপরিচিত কোনো ব্যক্তি ফোন করলেও রিং শোনা যাবে না। চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে কীভাবে অপরিচিত ব্যক্তিদের ফোনকলের রিং বন্ধ রাখা যাবে।

হোয়াটসঅ্যাপে অপরিচিতদের ফোনকল রিং বন্ধ রাখতে যা করবেন

অপরিচিত ব্যক্তিদের ফোনকলের রিং বন্ধের জন্য স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরের ডান দিকের কোনায় থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করতে হবে। এর পর প্রদর্শিত পপআপ থেকে সেটিংস অপশন নির্বাচন করে ‘প্রাইভেসি মেন্যু’তে ট্যাপ করতে হবে। এর পর পরের পৃষ্ঠার নিচে থাকা ‘কলস’ নির্বাচন করে ‘সাইলেন্স আননোন কলারস’ অপশনের পাশে থাকা টগলটি চালু করলেই অপরিচিত ব্যক্তিদের ফোনকলের রিং শোনা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপে অপরিচিতদের কলের রিং বন্ধ রাখবেন যেভাবে

আপডেট টাইম : ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪