ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

হাওরে ধান কিনতে এসে লাশ হলেন ব্যবসায়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ১৯৩ বার

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ইজিবাইকের চাপায় আলী মিয়া (৬১) নামের এক ব্যবসায়ী মারা গেছে। শুক্রবার দুপুরে মদন-খালিয়াজুরি সড়কে উচিতপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলী মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা। এ সময় মোটরসাইকেল চালক নাছির উদ্দন আহত হলে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে মদন উপজেলার হাওরে ধান কিনতে আসেন ব্যবসায়ী আলী মিয়া। ধান কিনে উচিতপুর থেকে মোটরসাইকেল যোগে কেন্দুয়ার দিকে রওনা হন। পথে চালের বস্তা বোঝাই একটি ইজিবাইক বিপরীত দিক থেকে মোটরসাইকেল কে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী আলী মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের ডাক্তার ব্যবসায়ী আলীকে মৃত ঘোষনা করেন।

মদন থানার এসআই আব্দুল হাই জানান, সড়ক দূর্ঘটনায় আলী মিয়া নামের একজন ধান ব্যবসায়ী মারা গেছে। মরদেহটি হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

হাওরে ধান কিনতে এসে লাশ হলেন ব্যবসায়ী

আপডেট টাইম : ০৭:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪