ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মিয়ানমারের ১৩ সীমান্তরক্ষী বাংলাদেশে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৩১৩ বার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি, বাইশফাড়ি ও রেজুপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্য বাংলাদেশে ঢুকেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সীমান্ত ওই পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের নিরস্ত্র করে নিরাপদে আশ্রয় দেন।

স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনীর সদস্যরা সংঘাতে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, গত কয়েকদিন মিয়ানমারের অভ্যন্তরে আবার ব্যাপক সংঘর্ষ হওয়ায় সরকারি জান্তা বাহিনীর সদস্যরা প্রাণভয়ে বাংলাদেশে চলে আসছেন।

এ ব্যাপারে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পালিয়ে আসা মিয়ানমার বিজিপির ১৩ সদস্যকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

গত ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর বাংলাদেশে পালিয়ে আসা বিজিপির ১৭৯ সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের ১১ বিজিবি ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মিয়ানমারের ১৩ সীমান্তরক্ষী বাংলাদেশে

আপডেট টাইম : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪