ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ২৩৭ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বিএনপির জন্য নয়। গোটা আজ দেশ ভয়াবহ বিপদের সম্মুখীন। ৭১ সালে যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। যেন আমরা ভোট দিতে পারি, যেন আমরা ন্যায় বিচার পাই। দুবেলা দুমুঠো ভাত খেতে পাই। আমাদের ছেলে-মেয়েরা যেন ভালো শিক্ষা পায়। কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয়, সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারিনি।

তিনি বলেন, বিরোধী দল করে বলেই ৬০ লাখ মানুষ আসামি।  বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি। তাদের অপরাধ, তারা বিরোধী দল। তারা কেন গণতন্ত্রের কথা বলে, প্রতিবাদ করে। সুষ্ঠু নির্বাচন চায় এটাই তাদের অপরাধ।

রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা বিএনপি  আয়োজিত সদ্য প্রয়াত জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হালিম, তারেক আদনান, আনছারুল হক, মহবেুল্লাহ চৌধুরী আবু নুর, মকবুল হোসেন, ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।

বিএনপির মহাসচিব বলেন, দেশের অর্থনীতি শেষ, ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ইমপোর্ট ভালো হচ্ছে না, এক্সপোর্টও বাড়ছে না। অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। অর্থনীতিবিদরা বারবার করে বলছেন- এখনো থামেন, মেগা প্রজেক্ট দিয়ে, মেগা দুর্নীতি বন্ধ করেন; তা না হলে এই দেশটা আর টিকবে না।

তিনি বলেন, যে দেশে কোনো জবাবদিহিতা থাকে না, সেই দেশে কী কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায়, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা যায় না। কারো ওপর নির্ভর করে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না। নিজের পায়ের ওপর নির্ভর করতে হবে, নিজের শক্তির ওপর নির্ভর করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের নিজেকেই আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে- একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দেওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন

বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি: মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪