ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি: চরমোনাই পীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
  • ১৩২ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, এবারের রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্যের কষাঘাতে জনগণ জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। চারিদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমকে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে এ দাবি করেন তিনি।

চরমোনাই পীর দেশের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পর এ দিনটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায়। ধনী-গরীব, সাদা-কালো, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে যায়।

তিনি দাবি করে বলেন, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বও আজ হুমকির মুখে। ভারত সীমান্তে বিজিবিসহ বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে। মিয়ানমার সীমান্তও অরক্ষিত হয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি: চরমোনাই পীর

আপডেট টাইম : ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪