ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মদনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ২৮৩ বার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মদন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও ৭১ টিভির সংবাদদাতা তোফাজ্জল হোসেন ।

মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এক শুভেচ্ছা বার্তায় বলেন, শান্তি, সম্প্রীতি, ত্যাগ ও আত্মসংযমের বার্তা নিয়ে প্রতি বছর আসে পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজান। এক মাস সিয়াম সাধনার পর পুরো মুসলিম উম্মাহ মেতে ওঠে ঈদের আনন্দে।

ঈদ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ধনী-গরীব, নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব।
আগামী দিনেও মানবতার ঐক্য-ভ্রাতৃত্ব, শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ়তর হোক। সবাইকে জানাই পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

মদনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন

আপডেট টাইম : ০৭:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪