ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ১৪৮ বার
এবারের ঈদুল ফিতরে আওয়ামী লীগের অধিকাংশ নেতা, এমপি, মন্ত্রীরা ঢাকার বাইরে নিজ এলাকায় থাকবেন। তারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তবে অনেকে আবার ঢাকায় ঈদ করবেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঈদ উদযাপন করবেন। ঈদ উপলক্ষে তিনি রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এদিন সকাল ১০টায় গণভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ঢাকায় ঈদ করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঢাকায় ঈদ করবেন। এদিন বিকেলে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে যেতে পারেন বলে জানা গেছে।

সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় ঈদ করবেন বলে জানা গেছে।

সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সভাপতিমণ্ডলীর সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক  আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকায় ঈদ করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঢাকায়, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, এস এম কামাল হোসেন ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় যাবেন। অনেকেই ইতোমধ্যে নিজ এলাকায় অবস্থান করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

আপডেট টাইম : ১১:০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪