ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নেত্রকোণার মদনে গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ১৪৭ বার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে ইট ভাঙ্গার গাড়ি উল্টে ওয়াসিম মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৭ মার্চ-২০২৪) সকালে মদন-খালিয়াজুরী সড়কের উচিতপুর বালই ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম মিয়া মদন উপজেলার ফেকনী গ্রামের খাইরুল মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দিনমজুরের কাজ করেন। বুধবার সকালে ইট ভাঙ্গার গাড়ি দিয়ে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামে কাজে যাওয়ার জন্য রওনা হয়। পথে বালই ব্রীজের পাশে রাস্তার ওপর একটি গর্তে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ওয়াসিম মিয়া আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ইট ভাঙ্গার গাড়ি উল্টে একজন শ্রমিক নিহত হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

নেত্রকোণার মদনে গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০১:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪