ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে আবারও আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ১৪৯ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কাদার। ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করা হয়

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন বলে গতকাল রোববার (১৭ মার্চ) জানায় বিএনপির মিডিয়া সেল। স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

রোববার (১৭ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনে শামীম ইস্কাদার বলেন, ‘বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা।’

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। একদিন পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় আনা হয়। সে সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। হার্টের এখনো বেশকিছু সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব তাকে বাইরে নিতে হবে।

সবশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন তার ভাই শামীম ইস্কান্দার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে আবারও আবেদন

আপডেট টাইম : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪