ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মদনে বয়রালা ব্রীজের এপ্রোচ দখল করে ঘর নির্মাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ২১৪ বার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় মদন-নেত্রকোণা সড়কের বয়রালা ব্রীজের পশ্চিম পাড়ের উত্তরাংশে ব্রীজের এপ্রোচ দখল করে ঘর নির্মাণ করছে জয়পাশা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মজলু মিয়া।

শনিবার (৯ মার্চ) দুপুরে সরজমিনে গেলে দেখা যায়, বয়রালা ব্রীজের পশ্চিম পাড়ের উত্তরাংশের এপ্রোচ’র ব্লকের উপর মাটি ফেলে ঘর তৈরির করছে মজলু মিয়া।

ঘর নির্মাণের বিষয়ে মজলু মিয়া বলেন, আমার জমির মধ্যে আমি ঘর তৈরির করছি। এতে আপনাদের কি হয়েছ? তিনি আরও বলেন, সরকার আমার জমিতে ব্রীজ তৈরি করেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। আমি ঘর তৈরির জন্য অনেক টাকা খরচ করেছি। আগে নিষেধ করলে আমি এ জায়গায় মাটি ফেলতাম না। এখন আমি ঘর তৈরি করবই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম. আরিফ বলেন ব্রীজের এপ্রোচ দখল করে ঘর নির্মাণের বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। ঘর তৈরির কাজ বন্ধ করার ব্যবস্থা নিচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

মদনে বয়রালা ব্রীজের এপ্রোচ দখল করে ঘর নির্মাণ

আপডেট টাইম : ০৪:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪