ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ২৩৫ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ ডামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কেন বাড়িয়েছে, কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে।

তিনি বলেন, বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না। ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণবিরোধী নীতির বিরুদ্ধে  রুখে দাঁড়াতে হবে। শনিবার সকালে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বেইলি রোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম খোকন, আশরাফ বাবু, শোয়েব খন্দকার, তারেক উজ জামান তারেক, জয়দেব জয়, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, বিএনপি নেতা জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সদস্য শারমিন রুমা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ,  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন আহমেদ হিমেল, আলিয়া মাদ্রাসার নাসির মিজি, মাইশা তাবাসসুম (বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদল), বাবলী আক্তার সীমা (ইডেন মহিলা কলেজ), মোসাম্মৎ স্বর্না প্রমুখ।

রুহুল কবির রিজভী আরও বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণ যোগ্যতা পায়নি। ইউরোপীয় ইউনিয়নও গতকাল তাদের প্রতিবেদন তুলে ধরেছে। দেশ বাঁচাতে ও দেশের মানুষকে বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: রিজভী

আপডেট টাইম : ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪