ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ২২৮ বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ এমপির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) আওয়ামী লীগের ৪৮ জন এবং জাতীয় পার্টি থেকে দুই জন সংসদ সদস্যকে পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের চলতি অধিবেশনে যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই ৫০ এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

প্রথম ধাপে আওয়ামী লীগ থেকে নির্বাচিত ৪৮ জনকে শপথ বাক্য পাঠ করানো হয়। দ্বিতীয় ধাপে জাতীয় পার্টি থেকে নির্বাচিত দুইজন সংরক্ষিত আসনের নারী এমপি শপথবাক্য পাঠ করেন।

সব সীমাবদ্ধতা কাটিয়ে জনগণের জন্য কাজ করবেন এমন প্রত্যাশা করেন এমপিরা।

নির্বাচনী ইশতেহারে ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার কথা জানান নারী সংসদ সদস্যরা। শপথ শেষে চলতি অধিবেশনেই যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৪ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন এমপি রয়েছেন। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টির এমপি রয়েছেন একজন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি

আপডেট টাইম : ১০:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪