ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

জঙ্গি দমনে শেখ হাসিনা বিশ্বের মডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬
  • ৩৩৮ বার

জঙ্গিবাদ দমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে রোল মডেল হিসেবে নিজের স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা করেন। এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবুল সরকার ও বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ দুই দলের সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-শিক্ষক, মসজিদের ইমামসহ সবাইকে এক কাতারে এনে সারাদেশে জঙ্গিবিরোধী জনসচেতনতা গড়ে তুলেছেন। আজ দেশব্যাপী জঙ্গিবিরোধী ঐক্য গড়ে উঠেছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জঙ্গি দমনে তার এ পদ্ধতি আজ সারা বিশ্বে সমাদৃত।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জঙ্গি দমনে প্রধানমন্ত্রী সারাদেশের মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়া তার নির্দেশে শিক্ষামন্ত্রী সারাদেশের শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। ধর্মমন্ত্রী আলেম-ওলামাদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, যারা একসময় যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলত, তারা আজ জীবিত জঙ্গি চায়। জঙ্গিদের নিধন করায় আজকে তাদের গায়ে জ্বালা ধরেছে। দেশের মানুষ তাদেরকে আজকে চিহ্নিত করতে পেরেছে। সব জঙ্গিদের মা খালেদা জিয়া। আর জঙ্গি উৎপাদনের খামার হচ্ছে বিএনপি।

স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

জঙ্গি দমনে শেখ হাসিনা বিশ্বের মডেল

আপডেট টাইম : ১২:১৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬