ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন আজকের অঙ্গীকার : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৭৫ বার
বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা মেলেছে, সেটিকে সমূলে উৎপাটন করাই আজকের দিনের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, আজকে বাংলাদেশ ঠিক জায়গায় আছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দেশের উন্নয়ন আজ সারা বিশ্বে বিস্ময়! আমাদের একমাত্র বাধা এখন সাম্প্রদায়িকতা।

যে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা মেলেছে, সে বৃক্ষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটন করব। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি হলো বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি যে ভিত্তি তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে স্বাধিকার আন্দোলনের বিভিন্ন মাইলফলক পেরিয়ে ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে তা পূর্ণতার দিকে যায়।

আমরা প্রথমত ভাষাযোদ্ধা; অতঃপর একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা। কাজেই একুশে ফেব্রুয়ারি বাঙালির বিশ্বাসের বাতিঘর। যত দিন সবুজের পটে লাল সবুজের পতাকা থাকবে, তত দিন আমাদের চেতনায় চিরভাস্মর থাকবে একুশে ফেব্রুয়ারি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন আজকের অঙ্গীকার : কাদের

আপডেট টাইম : ১২:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪