ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সিলেটের শাবির টিলায় আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৮ বার

আবুল কাশেম রুমন,সিলেটঃ সিলেটের শাবির টিলায় আগুন। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওই টিলায় হঠাৎ আগুন দেখতে পান দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ২০  থেকে ২৫ জন নিরাপত্তাকর্মী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর পার্শ্ববর্তী টিলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি । বিভিন্ন জন সেখানে যায়। এর মধ্যে কেউ সিগারেটের অবশিষ্টাংশ ফেলে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শীতের শুষ্কতায় লতাপাতা সবই শুকিয়ে যাওয়ায় টিলায় অনেকাংশ জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগাছা ও কয়েকটি চারা গাছের গোড়া পুড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক জি এম ফারহান ইসতিয়াক

সিলেটের শাবির টিলায় আগুন

আপডেট টাইম : ০২:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪