ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

সংরক্ষিত নারী আসনের ভোট ১৪ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৭ বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, জোট অনুযায়ী মহাজোট পাবে ৪৮টি আসন ও জাতীয় পার্টি পাবে দুটি আসন।

তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন। রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি।

মনোনয়নপত্র দাখিলের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্ধ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ১৪ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা করে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

প্রথম দিনে দলটি চার কোটি পাঁচ লাখ টাকার ফরম বিক্রি করেছে বলে জানা গেছে।

গত ৭ জানুয়ারি সংসদের ৩০০ আসনের মধ্যে ভোট হয় ২৯৯ আসনে। এর মধ্যে আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় শরিক জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি, কল্যাণ পার্টি একটি আসন পায়। জাতীয় পার্টি ১১টি আসন পেয়ে আবারও প্রধান বিরোধী দল হয়েছে। তবে দ্বিতীয় সর্বোচ্চ ৬২টি আসন পান স্বতন্ত্র এমপিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সংরক্ষিত নারী আসনের ভোট ১৪ মার্চ

আপডেট টাইম : ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪