ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

জামায়াতকে প্রশ্রয় দিলে নাপাক হয়ে যাবে দেশ : শোলাকিয়ার ইমাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০১৬
  • ৪১৪ বার

জামায়াতে ইসলামীকে প্রশ্রয় দিলে নাপাক হয়ে যাবে দেশ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

২৪ জুলাই রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র : উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জামায়াতে ইসলামী

মওদুদীর দল। মওদুদী ইসলামের ভুল ব্যাখ্যা দিয়েছেন। তিনি নবীদের মতাদর্শে বিশ্বাসী না হয়ে হিটলার, মুসোলিনির আদর্শে বিশ্বাসী হয়ে দল গঠন করেছিলেন। তার লেখা কোরআনের তাফসির পড়লেই তা বোঝা যায়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নাপাকির দল। এদের প্রশ্রয় দিলে দেশ নাপাক হয়ে যাবে। যারা এদের প্রশ্রয় দেবে তারাও নাপাক হয়ে যাবে।

উপস্থিত মন্ত্রীদের উদ্দেশ করে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে মুসলমানদের ওপর আঘাত হানছে। আমি অগেই বলেছি, যে দেশে জামায়াতের মতো দল আছে, সেদেশে আইএসের দরকার নেই।

তিনি বলেন, তাদের কেন এখনো নিষিদ্ধ করছেন না? আদালত রায় দিয়েছে। কেন বসে আছেন আপনারা?

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, নৌমন্ত্রী শাজাহান খান, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

জামায়াতকে প্রশ্রয় দিলে নাপাক হয়ে যাবে দেশ : শোলাকিয়ার ইমাম

আপডেট টাইম : ১১:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০১৬