ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

মদনে বিজ্ঞান মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ১৫৩ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে ২ দিন ব্যাপী “বিজ্ঞান মেলা-২০২৩” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকালে উপজেলার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। সেরা স্টল কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জন করে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে ও স্কুল পর্যায় ১ম স্থান অর্জন করে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়।

সাজ সজ্জায় সেরা স্টল ১ম স্থান অর্জন করেন ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তব্যে ১ম স্থান অর্জন করে বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয় জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক মোঃ বাবুল তালুকদার, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচত হয় স্কুল অব এক্সিলেন্স আনাস সাদান ও শ্রেষ্ঠ এনজিও নির্বাচিত হয় বারসিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফ, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল।

আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ।

এবার মেলায় মোট ১৭টি স্টল অংশ গ্রহন করে, উক্ত বিজ্ঞান মেলা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছের (২০২৪ সাল) ২২,২৩ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মৌরি তানিয়া মৌ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মদনে বিজ্ঞান মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আপডেট টাইম : ১০:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪