ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

মিঠামইনে ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে মোটর সাইকেলের দুই আরোহী নিহত, আরেকজন মুমূর্ষু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ১৬৩ বার

কিশোরগঞ্জের মিঠামইনে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে ইয়াছিন (২৫) ও আমীর আলী (২০) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া মোটর সাইকেলে থাকা অপর আরোহী মিজানুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুইজনের মধ্যে ইয়াছিন মিঠামইন উপজেলার চাঁনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ও আমীর আলী সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠাল বাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

এছাড়া গুরুতর আহত মিজানুর রহমান মিঠামইন উপজেলার ঘাগড়া ধাইহাটির রেজু মিয়ার ছেলে।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ওসি মো. আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোটর সাইকেলে করে তিন আরোহী ইটনা থেকে মিঠামইনের দিকে আসছিলেন। পথে বেলা পৌনে ৩টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ব্রিজের দক্ষিণ পাশে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাইডের পিলারের সাথে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলে দুই আরোহী ইয়াছিন ও আমীর আলীর মৃত্যু হয় এবং মিজানুর রহমান গুরুতর আহত হয়।

আহত মিজানুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

মিঠামইনে ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে মোটর সাইকেলের দুই আরোহী নিহত, আরেকজন মুমূর্ষু

আপডেট টাইম : ১২:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪