ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই, নির্বাচনে জিতেছি: শাহজাহান ওমর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ১৩৫ বার

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই। তার তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ হয়েছেন। সেই কারণে প্রধানমন্ত্রী আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন এবং আমি তার দল থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনে বিজয় অর্জন করেছি।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুপুরে উপজেলা পরিষদ আয়োজিত বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথম এলাকায় এসে ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেন, কাঁঠালিয়া এবং রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত এবং আমি সবাইকে চিনি এবং জানি; ১৯৭১ সাল থেকে আমি এলাকায় আসা-যাওয়া করি কাজেই আমি নবনির্বাচিত নই।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যারিস্টার এম শাহজাহান ওমর। পরে দুপুর ১২টায় সংবর্ধনায় অংশ নেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেন ও শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বক্তব্য রাখেন- বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার।

এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি-কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ও উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন শাহজাহান ওমর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই, নির্বাচনে জিতেছি: শাহজাহান ওমর

আপডেট টাইম : ০৮:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪