ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে যা বললেন রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • ১৪৩ বার

ভোটবিহীন ডামি নির্বাচন করে অবৈধ সরকার আন্তর্জাতিক বিশ্বের কাছে দেশকে হাস্যরসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বিএনপি নির্বাচনে না এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে এই মন্তব্য করেন রিজভী।

আজ শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অজ্ঞ ওবায়দুল কাদেররা এই দেশটাকে দোযখে পরিণত করেছে। আমরা তো সার্বভৌমত্ব ফিরিয়ে আনার আন্দোলন করছি। আপনারা তো সার্বভৌমত্বকে বন্ধক রেখেছেন। দেশের সার্বভৌমত্বকে বন্দক রেখে একটি ভোটবিহীন ডামি নির্বাচন করে দেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছেন।’

তিনি বলেন, ‘আমরা যদি সার্বভৌমত্ব বন্দক রাখতাম, প্রভুদের কথা শুনতাম তাহলে নিজেদের শক্তি বলে আন্দোলন করতাম না। এদেশের জনগণ আমাদের শক্তি, তাদের জন্যই আমরা রাজনীতি করছি। কোনো প্রভুদের ভয়ে নয়। যারা প্রভু রাষ্ট্রের ভয়ে রাজনীতি করে তারাই এদেশের সর্বভৌমত্বকে বিক্রি করে।’

রিজভী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আমরা চলছি -এ কারণে দুর্নীতিবাজ সরকারের নির্যাতনের মধ্যেও আমাদের আন্দোলন চলমান। সরকারের চরম নির্যাতনের মাঝেও পুরুষদের পাশাপাশি আমাদের নারী নেত্রীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।’

আন্তর্জাতিক চক্রান্তে দেশপ্রেমিক জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন,‘অকুতোভয় দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পতাকা, সেই পতাকা হাতে তুলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই অবৈধ সরকার তাকে জেলে ভরে নিপীড়ন নির্যাতন করছে। তিনি এখন রোগে আক্রান্ত হয়েছেন, তারপরও তার সঙ্গে আপস করা যায়নি। তিনি আপসহীন, তার মাথা নোয়াতে পারেনি। এটাই হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে যা বললেন রিজভী

আপডেট টাইম : ০৬:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪