ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়নি: জাপা মহাসচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১৬৫ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ বুধবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নির্বাচনে জাপার সম্মুখীন হওয়া সমস্যাগুলো তুলে ধরে দলের মহাসচিব বলেন, ‘আমরা কোনো ট্র্যাক চেঞ্জ করিনি। যেহেতু এখন পার্লামেন্টে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে আমাদের অনেকগুলো সমস্যা হয়েছে। বিভিন্ন মহল যারা আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার (সুষ্ঠু) হবে, তারা কথা রাখেনি। আমাদের ময়মনসিংহের প্রার্থী ৪৪ হাজার ভোট পেয়েছেন। পাস করেছেন (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) ৫১ হাজার ভোটে।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘তিনিই (জাপার প্রার্থী) বলেছেন, ২টার পরে অনেক কেন্দ্রেই প্রিসাইডিং অফিসার নিজে সিল মেরেছেন এবং এটা তার কাছে প্রুফও আছে। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়েছেন, এ ধরনের কাজ অনেক জায়গায় হয়েছে। আমার এলাকায় হয়তো বা ফেয়ার হয়েছে, এটা আমার কারণে হোক বা যেভাবেই হোক। কিন্তু অনেক জায়গায় ফেয়ার হয়নি। যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি।’

তিনি বলেন, ‘নির্বাচন সার্বিকভাবে ফেয়ার হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে। কিছু কিছু জায়গায় আনফেয়ার হয়েছে। এখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।’

দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে জাপা জনগণের কথা তুলে ধরবে জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘আমরা কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও জনগণের পক্ষে সংসদে উচ্চস্বরেই কথা বলব। সরকারকে জবাবদিহি করার জন্য সংসদে যা যা করা দরকার, আমরা তাই তাই করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়নি: জাপা মহাসচিব

আপডেট টাইম : ১২:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪