ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিরোধীদলীয় নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন, জানালেন এ কে আজাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ১৪১ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এ কে আজাদ জানিয়েছেন, স্বতন্ত্র এমপিদের নিয়ে বিরোধীদল গঠন করতে ও তাকে বিরোধীদলীয় প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছেন বিদেশিরা।

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বতন্ত্র জোট থেকে বিরোধীদল করা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) আহ্বানে আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমরা আওয়ামী লীগের বাইরের কেউ না। যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধীদল গঠন করা উচিত, তাহলে হবে। যেহেতু মাত্র ১১টি সিট পেয়েছে জাতীয় পার্টি, স্বতন্ত্র পেয়েছে ৬২টি সিট।’

এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক এ সভাপতি বলেন, ‘অলরেডি আমাকে অনেক বিদেশি ফোন করেছে যে আপনাকে নিয়ে চিন্তা করা হচ্ছে, আপনি বিরোধীদলের নেতা হতে রাজি আছেন কি না? আমি বলেছি যে, সবকিছুই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ওনার আলোচনার বাইরে তো আমরা যেতে পারব না।’

ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ কে আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম হক নৌকা প্রতীকে পেয়েছেন ভোট ৭৫ হাজার ৮৯ ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিরোধীদলীয় নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন, জানালেন এ কে আজাদ

আপডেট টাইম : ০১:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪