ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জনগণের ভোটে নয়, কারচুপিতে পরাজিত হয়েছি : ইনু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ১৫২ বার
কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আমি জনগণের ভোটে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি। কারচুপির ঘটনা ছাড়া সারা দেশে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই মতের সাথে আমি একমত।’

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদের কার্যালয়ে ভোট-পরবর্তী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ইনু এ কথা বলেন।

ইনু বলেন, দুর্ভাগ্যজনক হলেও কুষ্টিয়া-২ আসন আমার এলাকার অন্তর্ভুক্ত। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাস্তান বাহিনী ভোটের সাত দিন আগে থেকে যে আতঙ্ক  সৃষ্টি করেছে, সেটাও বন্ধ করা সম্ভব হয়নি এবং ভোটের দিন ১৬১ কেন্দ্রের ভেতরে ১৮টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট দেওয়ার দৃশ্য দেখা গেছে। যা কারচুপির মাধ্যমে করা হয়েছে। উপর্যুপরি প্রতিবাদ এবং ব্যাপাটি কর্তৃপক্ষের নজরে আনার পরেও কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘যে আক্রমণ, হুমকি-ধমকি, অত্যাচার শুরু হয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আওয়ামী লীগ বনাম জোটের শরিক দলের সাংঘর্ষিক অবস্থা এলাকায় থাকা উচিত না। আওয়ামী লীগ নেতৃত্ব এখানে বেশির ভাগ, তারা নৌকার বিরুদ্ধে ভোট করেছে।

আশা করি, এটা সবাই তদন্ত করে দেখবেন।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জনগণের ভোটে নয়, কারচুপিতে পরাজিত হয়েছি : ইনু

আপডেট টাইম : ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪