ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ১৪৬ বার

এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকা ৪৭ নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের ২ দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত নির্বাচনি এলাকা থেকে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারগণকে আহ্বান জানাইতেছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নলিখিত সময়সূচি ঘোষণা করিতেছে।’

প্রজ্ঞাপনে জানানো হয়, নওগাঁ-২ আসনে অনুষ্ঠেয় নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ১৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই করবেন ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২৩ জানুয়ারি।

নির্বাচনের প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে ২৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জানুয়ারি। নওগাঁ-২ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ হবে ২৬ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ নভেম্বর নির্বাচনি সময়সূচি ঘোষণার পর ইতোপূর্বে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় আছে, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ১২:৪৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪