ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

যশোরে-৬, নৌকাকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থীর জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১৮৭ বার
যশোর-৬ (কেশবপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।

এ ছাড়া অপর দুই প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন পেয়েছেন ১৭ হাজার ২০৯ ভোট ও জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের জি এম হাসান ৬৪০ ভোট পেয়েছেন। বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তুহিন হোসেন।

এ আসনে ভোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৯২৪ ভোট। ভোট কেন্দ্র ৮১টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩১৭। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৬৫।

বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ২৫২।আজিজুল ইসলাম ৯ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

যশোরে-৬, নৌকাকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থীর জয়

আপডেট টাইম : ১১:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪